শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: মে ২০২৬
অনুগ্রহ করে ব্যবহারের আগে নিচের শর্তগুলো মনোযোগ সহকারে পড়ুন। এই অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে বর্ণিত শর্তগুলোতে সম্মতি প্রদান করছেন।
১. হিসাব সংরক্ষণ সংক্রান্ত দায়
Byte Trek Limited কোনো ব্যাবহারকারির সম্পূর্ণ হিসাব সংরক্ষণ বা ব্যবস্থাপনা করে না। Amar Haalkhatha অ্যাপে শুধুমাত্র ব্যবহারকারীদের দ্বারা প্রবর্তিত লেজার এন্ট্রি সংরক্ষণ করা হয়, যা শুধুমাত্র রেকর্ড রাখার উদ্দেশ্যে। এই রেকর্ডগুলোর সঠিকতা বা সম্পূর্ণতা Amar Haalkhatha দ্বারা যাচাই করা হয় না। ক্ষতিকর ঋণ লেনদেন বিবেচিত হলে বাইট ট্রেক লিমিটেড কোনো দায়িত্ব নেবে না। লেনদেন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমাধান করতে হবে, এতে Amar Haalkhatha বা বাইট ট্রেক লিমিটেড কোনোভাবে দায়ী থাকবে না। যদি কোনো অ্যাকাউন্ট ৬ (ছয়) মাসের বেশি সময় ধরে কোনো লেনদেন না করে, তবে সেটি নিষ্ক্রিয় (Inactive) হিসেবে গণ্য হবে এবং Amar Haalkhatha কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্ট ও তার সকল ডেটা সংরক্ষণ বা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করবে। কোনো প্রযুক্তিগত বিভ্ৰাট বা সাইবার আক্রমনের ক্ষেত্রে বাইট ট্রেক নিরাপত্তা সংক্রান্ত কোনো ক্ষতির জন্য Amar Haalkhatha দায়ী থাকবে না।
২. তথ্য সংরক্ষণের সময়সীমা
টেক্সট এন্ট্রি ২ (দুই) বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং ভয়েস ডেটা ৬০ (ষাট) দিন পর্যন্ত। টেক্সট ও ভয়েস একসাথে থাকলে, টেক্সট ২ বছর এবং ভয়েস ৬০ দিন এবং মোট ব্যালেন্সের হিসাব ২ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে।
৩. লেনদেন সংক্রান্ত দায়ভার
হালখাতা, ব্যবহারকারীদের দ্বারা সংঘটিত কোনো আর্থিক লেনদেনের জন্য দায়ী থাকবে না। কোনো ভুল তথ্য বা ক্ষতির জন্য হালখাতা দায়ী নয়।
৪. গোপনীয়তা
ব্যবহারকারীদের দ্বারা প্রদানকৃত সকল তথ্য গোপনীয়তা নীতির আওতাভুক্ত এবং বাইট ট্রেক লিমিটেড তা গোপন রাখার জন্য দায়বদ্ধ থাকবে। এই অ্যাপটি কোনো ধরনের ব্যবসায়িক গাণিতিক ভুল, সমস্যা বা হিসাব সংশোধনের জন্য নয়। আর্থিক লেনদেনের জন্য অ্যাপ মালিক কোনোভাবেই দায়ী থাকবে না।
৫. প্রাইভেসি পলিসি
Amar Haalkhatha ব্যবহারকারীর ডেটা শুধুমাত্র তার মূল কোম্পানি Byte Trek Limited-এ শেয়ার করার অধিকার রাখে। এছাড়াও, Amar Haalkhatha লেনদেনের উপর বিশ্লেষণ পরিচালনা করে বিভিন্ন প্রবণতা (trend) চিহ্নিত করতে পারে এবং প্রয়োজনে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে পারে। ব্যবহারকারী যখন "Accept" বাটনে ক্লিক করবেন, তখন তিনি উপরে উল্লিখিত সকল শর্তাবলি গ্রহণ এবং নিজের প্রদত্ত তথ্য সঠিক মেনে নিচ্ছেন।
বি.দ্র
এই ডিসক্লেইমারটি প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার Byte Trek Limited সংরক্ষণ করে। বাইট ট্রেক কোনও কারণ দর্শানো নোটিশ ছাড়াই যেকোনো দোকানদার/গ্রাহককে স্থগিতকরন, সাময়িকভাবে ব্যাবসায়িক সম্পর্ক স্থগিত বা স্থায়ীভাবে বাতিল করার অধিকার সংরক্ষণ করবে।
Byte Trek Limited